শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

চীন সফরে জামায়াতের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক / ১৪১ বার
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

চীন সরকার ও সিপিসির (চীনা কমিউনিস্ট পার্টি) আমন্ত্রণে দেশটিতে গেলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে উচ্চপর্যায়ের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রতিনিধি দলকে বিদায় জানান।

১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত চীন সফর করবেন জামায়াতের এই প্রতিনিধি দলটি।

এর আগে চীন সফর বিষয়ে ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে কীভাবে নতুন মাত্রায় নেয়া যায়, সে বিষয়ে আলাপ-আলোচনা করব। আমরা মূলত চীন সরকার ও সিপিসি (চীনা কমিউনিস্ট পার্টি) দাওয়াতে যাচ্ছি।

বিমানবন্দরে প্রতিনিধি দলকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ।


এ জাতীয় আরো খবর...