শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সরকার মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক / ১৫৭ বার
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫

সরকার মব জাস্টিস বরদাশত করে না। যেখানেই মব জাস্টিস হচ্ছে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (১২ জুলাই) সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিনে এক লাখ চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, যারা মব তৈরি করছে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে।

এসময় পরিবেশ দূষণ রোধে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব। পরিবেশ দূষণ রোধে নিজেদের সচেতন হতে হবে। যতক্ষণ পর্যন্ত মানসিকতায় প্রাণ-প্রকৃতিকে গুরুত্বপূর্ণ স্থানে না রাখবো, ততক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নয়ন হবে না।’

অনুষ্ঠানে সাভার উপজেলায় রোপণের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মাঝে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়। এসময় ঢাকা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...