শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

আশুলিয়ায় মরদেহ পোড়ানো ও আবু সাঈদ হত্যা মামলার ১৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

নিজস্ব প্রতিবেদক / ১৪০ বার
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৮ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একইসাথে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন, সুজনসহ ৪ আসামিকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকাল ১০টায় তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ২ জুলাই আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন।

এদিকে, গত বৃহস্পতিবার আবু সাঈদ হত্যা মামলায় পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেয় বিশেষ ট্রাইব্যুনাল-২। মামলায় মোট ৩০ আসামির মধ্যে ২৬ জনই পলাতক। আজ রোববার এই বিষয়ে শুনানি হওয়ায় কথা রয়েছে।


এ জাতীয় আরো খবর...