শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

মার্কিন ট্যারিফ মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে সরকারকে সহযোগিতা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক / ১৩৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

যুক্তরাষ্ট্রের দেয়া ট্যারিফ মোকাবিলায় নিরাপত্তাসহ নানা বিষয়ে সরকারকে সমন্বিত সহযোগিতা করবে বিএনপি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) বিকেলে রাজধানীর বনানীতে হোটেল সেরেনায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের দেয়া ট্যারিফ মোকাবিলায় নিরাপত্তাসহ নানা বিষয়ে সরকারকে সমন্বিত সহযোগিতা করবে বিএনপি। বর্তমানে অর্থনীতিতে আমরা একটা কঠিন সময় পাড় করছি।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে বিএনপি কাজ করবে। মার্কিন বাজারে রপ্তানির সঙ্গে ১৫-১৬ লাখ মানুষের কর্মসংস্থান জড়িত। তাই মার্কিন রপ্তানি বিসর্জন দিয়ে অন্যভাবে অর্জন করা সম্ভব হবে না।’

এ সময় তিনি আরও বলেন, ‘এত বড় মার্কেট হারানো যাবে না, তাই দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করবো।’


এ জাতীয় আরো খবর...