শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

গোপালগঞ্জে বাড়তি সতর্কতা, কয়েক স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক / ১৪১ বার
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। মঞ্চ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ। বুধবার (১৬ জুলাই) পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে বেলা ১১টার দিকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের।

দলীয় একাধিক সূত্র জানায়, দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা প্রমুখ গোপালগঞ্জে আসছেন। সেখানে তারা স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় ও সভায় বক্তব্য রাখবেন।

এদিকে তাদের এ আগমনকে কেন্দ্র করে অন্তত ১০ হাজার লোকের সমাগমের আশা করছে জেলার নেতাকর্মীরা। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ। ইতোমধ্যে সভাস্থল পরিষ্কার করছেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। মঞ্চ প্রস্তুত করার পাশাপাশি চলছে ব্যানার লাগানোর কাজ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সভাস্থলের জায়গায় আগাছা ও ময়লা পরিষ্কারের কাজ চলছে। অদূরে পুলিশ ও এপিবিএনর সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন। পাশাপাশি এনসিপির জেলা কমিটির সদস্যরা কাজের তদারকি করছেন।

গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির সদস্য মুতাসিম বিল্লাহ (এম বিল্লাহ) বলেন, ‘জেলায় এনসিপির প্রোগ্রাম একটি ফ্যাক্ট। অন্যান্য জেলার চাইতে এখানে বিষয়টি একটু আলাদা। আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি। আমরা কোনো সহিংসতা চাই না। সুন্দর এবং শান্তিপূর্ণ একটি সমাবেশের আশা রাখি। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহযোগিতা করবে।’

এ বিষয়ে গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সমন্বয়কারী শাকিল মিয়া বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের গোপালগঞ্জ আসাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। সুন্দর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করে তারা মাদারীপুরে রওনা করবেন।’

পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ‘যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬ শতাধিক সদস্য মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও মাঠে কাজ করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি।’


এ জাতীয় আরো খবর...