শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

মিটফোর্ডে হত্যাকাণ্ড: পাথর দিয়ে আঘাতকারী সেই ব্যক্তি পটুয়াখালীতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১৭৪ বার
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় পাথর‌ নিক্ষেপকারীদের মধ্যে আরো একজনকে পটুয়াখালীর ইটবা‌ড়িয়া থেকে গ্রেপ্তার করেছে ডি‌বি পু‌লিশ। আজ (বুধবার, ১৬ জুলাই) বিষয়টি নি‌শ্চিত করেছেন পটুয়াখালীর অতি‌রিক্ত পু‌লিশ সুপার সাজেদুল ইসলাম।

অন্য আসামি গ্রেপ্তারে অভিযান চলমান থাকায় কারো নাম প্রকাশ করেনি পুলিশ। এ নিয়ে সোহাগ হত্যাকাণ্ডের মামলায় ৯ জন আসামি গ্রেপ্তার হলো।

এর আগে, সোমবার (১৪ জুলাই) র‍্যাব-১১ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে আলোচিত মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি মো. নান্নু কাজীকে (৩৩) নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গেলো বুধবার (৯ জুলাই) বিকালে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে।

এ ঘটনায় নিহত সোহাগের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) একটি মামলা করেন।


এ জাতীয় আরো খবর...