শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জে সংঘর্ষে তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ বার
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শেখ মো. নাবিল তিনজনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, দীপ্ত সাহা, রমজান কাজী ও ইমন তালুকদার। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, এরইমধ্যে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) রাত ৮টা হতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

বুধবার দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌরঙ্গী মোড়ে এনসিপির নেতাদের গাড়িবহরে দুই পাশ থেকে হামলা চালায় ও ইট-পাটকেল ছুড়ে। এরপর থেকে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ, সেনাবাহিনী তাদেরকে পিছু হটানোর চেষ্টা চালায়। এছাড়া, জেলায় ১৪৪ ধারা জারি ও চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, হামলার মুখে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান নেয় এনসিপি নেতারা। পরে তাদের সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সরিয়ে নেয়া হয়।

অন্যদিকে, এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় দেশের বিভিন্ন মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেড করেছে ছাত্র-জনতা। এখন পর্যন্ত রাজধানীর শাহবাগ, মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক, চট্টগ্রাম, সিলেট সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জে ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে।

তবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ব্লকেড সরিয়ে নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, সড়ক থেকে ব্লকেড সরিয়ে নিয়ে রাজপথের একপাশে অবস্থান করুন।


এ জাতীয় আরো খবর...