শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বেরোবির দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’, বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ১৫২ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসের বিভিন্ন হলের দেয়ালে জয়বাংলা, শেখ হাসিনা ফিরবেসহ বিভিন্ন ধরনের দেয়াল লিখনের প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গেলো রাত সাড়ে ১২টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামন থেকে মিছিল বের করা হয়। পরে শহীদ মুখতার এলাহী হলের প্রধান ফটকের সামনে সমাবেশ করে তারা।

এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের ডগায় শহীদ আবু সাঈদের মৃত্যুবার্ষিকীর রাতে ক্যাম্পাসের দেয়াল লিখন লিখেছে ছাত্রলীগ। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা।

অভিযোগ করা হয়, নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের হত্যা করে গেলেও প্রশাসন কিছুই করতে পারবে না। ক্যাম্পাসের সব সিসি ক্যামেরা সকালের মধ্যে চালুর দাবি জানান ছাত্ররা। পাশাপাশি ফ্যাসিবাদের পক্ষে যারা লিখেছে তাদের গ্রেফতারের দাবি জানানো হয়।


এ জাতীয় আরো খবর...