শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

ফরিদপুর, রাজবাড়ি ও মানিকগঞ্জে এনসিপির কর্মসূচি আজ

নিজস্ব প্রতিবেদক / ২৬৬ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ফরিদপুর, রাজবাড়ি ও মানিকগঞ্জে কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।

সরেজমিন দেখা গেছে, ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে চলছে সমাবেশের প্রস্তুতি। যোগ দিতে এরই মধ্যে খুলনা থেকে রওনা হয়েছেন নেতাকর্মীরা।

সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন এনসিপির জেলা শাখার নেতাকর্মীরা। তারা জানান, ফরিদপুরে পৌঁছে প্রথমে সার্কিট হাউসে উঠবেন কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে পথসভা নিয়ে সমাবেশস্থলে আসার কথা রয়েছে।

সমাবেশ শেষে ফরিদপুরের আলিপুরে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করা হবে। জেলায় জুলাই শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করারও কথা রয়েছে।

ফরিদপুরে কর্মসূচি শেষে পথসভা করতে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন এনসিপির নেতারা। একইভাবে মানিকগঞ্জেও পথসভা করার কর্মসূচি রয়েছে।


এ জাতীয় আরো খবর...