শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

গোপালগঞ্জে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিকে কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া, অপর দুইজন হলেন জনপ্রশাসন ও আইন ও বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনশৃঙ্খলা রক্ষায় বদ্ধ পরিকর। যেকোনো অবৈধ কর্মকাণ্ড, সহিংসতা ও মৃত্যুর জন্য দায়ীদের আইন অনুযায়ী জবাবদিহির আওতায় আনা হবে।


এ জাতীয় আরো খবর...