শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জে আরও ২০ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৪৫ বার
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে এখনও কারফিউ চলছে। গত ১২ ঘণ্টায় জেলাব্যাপী যৌথ বাহিনীর অভিযানে আরও ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে।

বুধবার এনসিপি’র জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলা চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।

এদিকে, গোপালগঞ্জের পরিস্থিতি এখনও থমথমে। তবে, আজ সকাল ১১টা থেকে কারফিউ শিথিল করা হয়েছে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবার বলবৎ থাকবে কারফিউ। এই সময় আরও বাড়ানো হবে কিনা তা পরবর্তীতে জানানো হবে।

এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। কারফিউ চলায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন রয়েছে সেনাবাহিনীও।


এ জাতীয় আরো খবর...