শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

জুলাই শহীদ রিজভীর প্রতি সিপিবির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক / ১৩৬ বার
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

২০২৪ এর গণআন্দোলনে ১৮ জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে শহীদ মাহমুদুল হাসান রিজভীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। তিনি ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উত্তরা থানা কমিটির সদস্য। শুক্রবার (১৮ জুলাই) পুরানা পল্টনের সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদ রিজভী স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভার আয়োজন করা হয়।

অস্থায়ী বেদিতে সিপিবির কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মো. শাহ আলম সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।


এ জাতীয় আরো খবর...