শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

জামায়াতের সমাবেশে বিএনপিসহ সব দলকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক / ১২৭ বার
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন নানা বিষয়ে মতবিরোধ ও বিতর্ক চলছে, সে সময়ে ৭ দফা দাবিতে ঢাকায় বড় সমাবেশের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে দলের পক্ষ থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ বার্তা।

শনিবার (১৯ জুলাই) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশে নেতাকর্মীদের উপস্থিত দেখা গেছে। অনেক নেতাকর্মী শুক্রবার সন্ধ্যা থেকে সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। উদ্যানের মাঠে নেতাকর্মীদের মাগরিব ও এশার নামাজ পড়তেও দেখা গেছে।

সোহরাওয়ার্দী আয়োজিত আজকের সমাবেশে স্মরণীয় উপস্থিতি নিশ্চিত করতে চাইছে দলটি। এর আগে জামায়াত কখনো সোহরাওয়ার্দী উদ্যানে দলীয়ভাবে এমন সমাবেশ করেনি। সমাবেশ ঘিরে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। সমাবেশের একদিন আগেই এসে অবস্থান করছেন তারা।


এ জাতীয় আরো খবর...