শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

জামায়াতের সমাবেশ: যাত্রাবাড়ী দিয়ে ঢাকায় ঢুকছে সারি সারি গাড়ি

নিজস্ব প্রতিবেদক / ১১৫ বার
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের বহনকারী সারি সারি গাড়ি যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রবেশ করছে। শনিবার (১৯ জুলাই) সকাল থেকে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা, শনির আখড়া, রায়েরবাগ এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী এলাকায় বেশিরভাগই জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীদের বহনকারী বাস। বাসের পাশাপাশি সমাবেশে অংশ নিতে প্রচুর মাইক্রোবাসও দেখা গেছে। বাসগুলো মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে গুলিস্তান হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে।

এদিকে জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীদের বহনকারী যানবাহনের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কাজলা, শনির আখড়া, রায়েরবাগ ছাড়িয়ে মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল এলাকা পর্যন্ত চলে গেছে। অন্যদিকে শনির আখড়া ও রায়েরবাগ বাসস্ট্যান্ডে সব রুটে চলাচলকারী বিপুল সংখ্যক যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। টিকিট কাউন্টারে দায়িত্ব পালনকারী কর্মীরা জানিয়েছেন, বেশিরভাগ বাস জামায়াতের সমাবেশে রিজার্ভ নেয়ায় আজকে বাসের সংখ্যা কম।


এ জাতীয় আরো খবর...