শিরোনামঃ
 পোশাক কারখানার অব্যবহৃত জায়গায় সৌর প্যানেল : মিলতে পারে ১৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ডিজিটাল নজরদারিতে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শৃঙ্খলা গ্যাস সংকটে স্থবির কারখানা: চাকরি হারানোর আতঙ্কে লাখো শ্রমিক হাতছাড়া সোনালী সম্ভাবনা: সংকটে দেশের পাট শিল্প যে কারণে নিজের বিয়েতে বাবাকে ডাকলেন না গায়িকা পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি, ৫ পশ্চিমা দেশের নিন্দা রাশিয়ার সহায়তায় বন্দর নির্মাণ, মিয়ানমারে গ্রাম উচ্ছেদের অভিযোগ চলমান কফিন:  প্রশাসনের নাকের ডগায় চলছে  ফিটনেস ও পারমিটহীন স্লিপার বাস র‍্যাব কাগজেই বিলুপ্ত, থাকছে নতুন নামে কাজ ও পরিবারের ভারসাম্য: অভিজ্ঞতা থেকে ১০টি পরামর্শ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

মালিক পক্ষ কোনো শ্রমিককেই কালো তালিকাভুক্ত করতে পারবে না

নিজস্ব প্রতিবেদক / ২০৬ বার
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

মালিক পক্ষ কোনো শ্রমিককেই কালো তালিকাভুক্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন। আজ (শনিবার, ১৯ জুলাই) সাভারে শহীদদের স্বরণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ পালন উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রমিক সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘মালিকপক্ষ কোনো শ্রমিককেই কালো তালিকাভুক্ত করতে পারবে না।’ এসময় তিনি কথায় কথায় মন্ত্রণালয় ঘেরাও কিংবা কর্মসূচি না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শ্রমিকদের নূন্যতম চাহিদা পূরণে প্রয়োজনে রাস্তায় নামতেও রাজি আছি।’

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...