শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

৫ আগস্টে যে স্বপ্ন ছিল তা পূরণ হয় নি: সার্জিস

নিজস্ব প্রতিবেদক / ২৩৭ বার
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
সার্জিস

মুজিববাদ আর স্বৈরাচারের প্রশ্নে আমাদের এক থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য আহ্বায়ক সার্জিস আলম। আজ (শনিবার, ১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। কিন্তু মুজিববাদ আর স্বৈরাচারের প্রশ্নে আমাদের এক থাকতে হবে।’

সার্জিস আলম বলেন, ‘৫ আগস্টে যে স্বপ্ন ছিল তা পূরণ হয় নি, অন্তর্বর্তী সরকারকে সুশীল সরকারের ভূমিকায় দেখতে চাই না।’ তিনি আরো বলেন, ‘ঐক্যবদ্ধ থাকার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে এক থাকবো। তবে কেউ চাঁদাবাজি, দখলবাজি করলে আমরা সেটাও বলবো।’

সার্জিস বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। আমরা বিচার দেখতে চাই। শেখ হাসিনার বিচার করতে হবে। শেখ হাসিনার বিচারের রায় কার্যকর দেখতে চাই।

এনসিপির এ নেতা বলেন, ‘২৪ এর আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়তে হবে। আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করে যাবো।’


এ জাতীয় আরো খবর...