শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

চোখের মারাত্মক ক্ষতি করতে পারে ফাইজারের কোভিড টিকা

নিজস্ব প্রতিবেদক / ২২৯ বার
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫

ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা চোখের ক্ষতি করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। বিশেষ করে কর্নিয়া অর্থাৎ চোখের স্বচ্ছ সামনের অংশের ওপর এই টিকার ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।

এটি দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকিও তৈরি করতে পারে। গত শুক্রবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

সংবাদমাধ্যমটি বলছে, তুরস্কের একদল গবেষক ৬৪ জন মানুষের ওপর এই গবেষণা চালান। অংশগ্রহণকারীদের চোখের কর্নিয়ার অভ্যন্তরের স্তর — যাকে এন্ডোথেলিয়াম বলা হয় — তা তারা টিকা নেওয়ার আগে এবং দ্বিতীয় ডোজ নেওয়ার দুই মাস পর পরিমাপ করেন।

গবেষণায় দেখা যায়, দুই ডোজ টিকা নেওয়ার পর কর্নিয়া কিছুটা মোটা হয়ে যায়, চোখের এন্ডোথেলিয়াল কোষের সংখ্যা কমে যায় এবং কোষগুলোর আকারে বৈচিত্র্য বেড়ে যায়— যা সাধারণত চাপ, প্রদাহ বা কোষের মৃত্যু হওয়াকেই ইঙ্গিত করে।

স্বাস্থ্যবান মানুষের চোখে এই পরিবর্তনগুলো তেমন কোনো তাৎক্ষণিক সমস্যা সৃষ্টি না করলেও, যাদের চোখ আগে থেকেই দুর্বল, চোখে অস্ত্রোপচার হয়েছে বা কর্নিয়া প্রতিস্থাপন হয়েছে তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে।

 

 


এ জাতীয় আরো খবর...