শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

জুলাই-শহিদদের পরিবার মাসে পাবে ২০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক / ১৫২ বার
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫

বিধিমালা অনুযায়ী জুলাইযোদ্ধাদের প্রত্যেক শহিদ পরিবার মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের জুলাইযোদ্ধা এবং শহিদ পরিবারের জন্য গৃহীত কার্যক্রম’ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বিধিমালা অনুযায়ী ‘ক’ শ্রেণির জুলাইযোদ্ধারা মাসে ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির জুলাইযোদ্ধারা ১৫ হাজার টাকা এবং ‘গ’ শ্রেণির জুলাইযোদ্ধারা ১০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন।

এছাড়া শহিদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের ভাতা বাবদ সরকার প্রতি মাসে মোট ১৪ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকা ব্যয় করবে।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...