শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

আহতদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক / ১৩৩ বার
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সোমবার (২১ জুলাই) ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে বেদনাদায়ক ও হৃদয়বিদারক বলে আখ্যা দেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের তথ্যসূত্রে, দলটির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিহত ও আহতদের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য রক্তদানের আহ্বানও জানিয়েছেন তারা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার পরপরই দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উত্তরার ঘটনাস্থলে গিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেছেন। আহতদের চিকিৎসা, রক্তদানের সমন্বয়সহ সার্বিক বিষয়ে তদারকি করছেন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন এবং প্রতিটি মুহূর্তের আপডেট নিচ্ছেন।


এ জাতীয় আরো খবর...