শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
জাতিসংঘ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোকে যোগ দেয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটির বাংলাদেশ মিশন এক বার্তায় এ তথ্য জানায়। তাতে বলা হয়, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ মিশন আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এই দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

এতে আরও বলা হয়, জাতিসংঘ নিহতদের পরিবার এবং পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। আগামীকাল মঙ্গলবার ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনে জাতিসংঘের বাংলাদেশ মিশন যোগ দেবে। তাছাড়া, এই মর্মান্তিক জরুরি পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানাচ্ছে।


এ জাতীয় আরো খবর...