শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিক্ষোভরত শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েছেন

নিজস্ব প্রতিবেদক / ১৩৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবিতে বাংলাদেশ সচিবালয়ে ঢুকে পড়েছেন কয়েকশ শিক্ষার্থী। তার আগে তারা সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন।

 

তখন সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়। আর সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

 

মূলত, বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন। তখন তাদেরকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে দেখা গেছে।

 

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাকে ঘিরে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবি করেন। এজন্য তারা আজ এক ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছিলেন। তা শেষ হওয়ার পরই সচিবালয়ে ঢুকে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

তবে, তারা সচিবালয়ে ঢুকলে তাদের ওপর চড়াও হন পুলিশ ও সেনা সদস্যরা। শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিতে লাঠি পেটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে। তাতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

 

এর মধ্যে বিকেলে ৩টা ৫৩ মিনিটে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক স্ট্যাটাসে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...