শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

যান্ত্রিক ত্রুটি: ঢাকাগামী ফ্লাইট মাঝপথ থেকে ফিরে গেল চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ঢাকাগামী একটি ফ্লাইট মাঝপথ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে ফেরত গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ১৪৮ আজ সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
তবে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বর্তমানে বিমানটি বে নম্বর-৮ এ অবস্থান করছে এবং যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।
 
যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইট বিজি ১২২ এ অনবোর্ড করা হয়েছে। সকাল ১০টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলেও জানান তিনি।


এ জাতীয় আরো খবর...