শিরোনামঃ
 পোশাক কারখানার অব্যবহৃত জায়গায় সৌর প্যানেল : মিলতে পারে ১৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ডিজিটাল নজরদারিতে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শৃঙ্খলা গ্যাস সংকটে স্থবির কারখানা: চাকরি হারানোর আতঙ্কে লাখো শ্রমিক হাতছাড়া সোনালী সম্ভাবনা: সংকটে দেশের পাট শিল্প যে কারণে নিজের বিয়েতে বাবাকে ডাকলেন না গায়িকা পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি, ৫ পশ্চিমা দেশের নিন্দা রাশিয়ার সহায়তায় বন্দর নির্মাণ, মিয়ানমারে গ্রাম উচ্ছেদের অভিযোগ চলমান কফিন:  প্রশাসনের নাকের ডগায় চলছে  ফিটনেস ও পারমিটহীন স্লিপার বাস র‍্যাব কাগজেই বিলুপ্ত, থাকছে নতুন নামে কাজ ও পরিবারের ভারসাম্য: অভিজ্ঞতা থেকে ১০টি পরামর্শ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ফরমাল পোশাকে অফিস করতে পরামর্শ

নিজস্ব প্রতিবেদক / ১২৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সব স্তরের কর্মকর্তা–কর্মচারীদের এখন থেকে ফরমাল পোশাকে অফিস করতে হবে। নারী কর্মকর্তা–কর্মচারীদের শাড়ি, সালোয়ার–কামিজ, ওড়না ও অন্যান্য পেশাদার শালীন পোশাক পরতে হবে। শর্ট স্লিভ ও লেংথের ড্রেস; তথা ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যর পোশাক ও লেগিংস পরা যাবে না। আর পুরুষদের ফরমাল শার্ট, প্যান্ট, জুতা পরে অফিস করতে হবে। তারা জিন্স বা গ্যাবার্ডিন প্যান্ট পরে আর অফিসে আসতে পারবেন না। তবে, এটি একটি পরামর্শমূলক সার্কুলার।

গত সোমবার (২১ জুলাই) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ। বুধবার (২৩ জুলাই) আদেশটি সব বিভাগ ও অফিসে বিতরণ করা হয়েছে।

নির্দেশনায় ফরমাল জুতা, সাদামাটা হেডস্কার্ফ বা হিজাব পরার বিষয়ে উল্লেখ করা হয়েছে। কর্মকর্তারা নির্দেশনা মেনে চলছেন কিনা তা তদারকির জন্য একজন করে কর্মকর্তা মনোনয়ন করতে হবে। কেউ এ নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে অফিসে আসলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকে কর্মরত বিভিন্ন বয়সী কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বয়সের প্রার্থক্যজনিত কারণে পুরুষ ও নারী উভয় সহকর্মীদের মধ্যে পোষাকের বৈচিত্র্য পরিলক্ষিত হয়।

পোষাকের ধরণের নানা প্রার্থক্য হেতু নারী-নারী ও পুরুষ-পুরুষ সহকর্মীদের মধ্যে মানসিক বৈষম্য দূর করে পারস্পরিক বোঝাপড়া (বন্ডিং) আরো দৃঢ় করার লক্ষ্যে অফিসে পোষাক পরিধানের ক্ষেত্রে আলোচ্য সার্কুলারটি জারি করা হয়েছে।

নারী সহকর্মীদের বোরখা এবং হিজাব পরিধানের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা বা নির্দেশনা আরোপ করা হয়নি। এই সার্কুলারের মাধ্যমে অতিশয় কারুকার্যপূর্ণ পোষাককে নিরুৎসাহিত করা হয়েছে ।


এ জাতীয় আরো খবর...