শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

উপদেষ্টারা ঠিকমত অফিস করছে কি না, সন্দেহ রয়েছে: গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক / ১২৪ বার
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

সরকারের কাজ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘বাংলাদেশে যে একটি সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না, আর উপদেষ্টারা ঠিকমত অফিস করছে কি না, সে ব্যাপারেও সন্দেহ রয়েছে।’ আজ (শুক্রবার, ২৫ জুলাই) সকালে উত্তরায় মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে এসে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘সরকার দৃশ্যমান না। নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানা সংকটের দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকট সৃষ্টি হবে।’

এসময় মাইলস্টোনের দুর্ঘটনায় বিমানবাহিনীর কাছ থেকে এখন পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি মন্তব্য করে তিনি বলেন, ‘প্রশিক্ষণ বিমানটি কেন জনবহুল এলাকা দিয়ে উড়ানো হলো।’ সেইসঙ্গে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ কেন কোচিং করালো সেই প্রশ্ন রেখে স্কুল কর্তৃপক্ষের গাফিলতি যাচাই করে বিচারেরও দাবি জানান গয়েশ্বর।

বিএনপি ক্ষমতায় থাকলে মাইলস্টোনের ঘটনায় সারা দেশ আজ বিক্ষোভে ফেটে পড়ত বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।


এ জাতীয় আরো খবর...