শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

জবাবদিহিতা না থাকায় গত দেড় দশকে রাজনৈতিক কাঠামো পুরোপুরি ধ্বংস হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ২২২ বার
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

গণতন্ত্রকে সঠিকভাবে চলতে দিতে হবে, পাশাপাশি সবক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। জবাবদিহিতা না থাকায় লুটপাট হয়েছে চরমভাবে।

তিনি বলেন, বিলম্ব না করে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যেতে হবে। বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে বলেই যৌক্তিকভাবে নির্বাচন চায়।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান রাষ্ট্র কাঠামো এবং অর্থনীতির গুণগত পরিবর্তন প্রয়োজন। তবে সেটি একদিনে সম্ভব নয়, এর জন্য সময় দরকার।

কিছু রাজনৈতিক দলের প্রস্তাবিত পিআর পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষ পিআর কী, তা জানে না। এদেশের মানুষ চায় তাদের একজন নেতা হবে, যাকে কাছে পাবে। পিআর পদ্ধতিতে সেটা কোনভাবেই সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের নয়া বাণিজ্য শুল্ক ইস্যু দেশের জন্য সম্ভাব্য নেতিবাচক হিসেবে মনে করেন মির্জা ফখরুল। বলেন, ট্রাম্পের ট্যারিফ আমাদেরকে বড় ধরনের বিপদে ফেলতে যাচ্ছে। এ থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষভাবে আলোচনা করা জরুরি।


এ জাতীয় আরো খবর...