শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ট্রেন থেকে নামিয়ে গণধর্ষণ; গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক / ১৩১ বার
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

টাঙ্গাইলে রেলস্টেশনে এক নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে রেলস্টেশনের ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ (শনিবার, ২৬ জুলাই) সকালে অভিযুক্ত তিনজনকে আটক করে রেলওয়ে পুলিশ। পরে সদর থানায় তাদের হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রেলস্টেশনের ঘারিন্দা এলাকার সজিব, দুলাল ও নুপুর। এদের মধ্যে নুপুর নামের একজন হলেন সিএনজি অটোরিকশা চালক।

জানা যায়, ওই নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন।

পুলিশ জানায়, শুক্রবার (২৫ জুলাই) রাতে ওই নারী ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রেনে না উঠে ভুলক্রমে উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। পরে টাঙ্গাইল রেলস্টেশনে আসার পর ট্রেনের যাত্রীদের কাছে জানতে পারেন তিনি ভুল ট্রেনে উঠেছেন।

রাত সাড়ে ১০টার দিকে তিনি ওই স্টেশনে নেমে পড়েন। এ সময় স্টেশনে থাকা পুলিশের কাছে ঢাকা যাওয়ার বিষয়ে জানার পর পুলিশ তাকে জানায় যমুনা সেতু পূর্ব ইব্রাহিমবাদ রেলস্টেশন থেকে ট্রেনে ঢাকায় যাওয়া যাবে। পরে পুলিশ ওই নারীকে ট্রেনে উঠিয়ে দেয়। এ সময় কৌশলে ওই তিন যুবক নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে রেলস্টেশন সংলগ্ন এলাকায় কাঠ বাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর নুপুরের বাড়িতে নিয়ে আবারও ধর্ষণ করা হয়।

ঘটনার পর আজ (শনিবার, ২৬ জুলাই) সকালে ওই নারী টাঙ্গাইল রেলস্টেশনে গিয়ে পুলিশকে ঘটনাটির বিস্তারিত জানায়। পরে রেলওয়ে পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী টাঙ্গাইল সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইসমাইল হোসেন বলেন, ‘ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। পরে সদর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। আটকের পর তারা ধর্ষণের ঘটনা প্রাথমিকভাবে স্বীকার করেছে।’

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, ‘অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’


এ জাতীয় আরো খবর...