শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

এনসিপির মিটিংয়ে যোগ দেওয়ায় যুবলীগের তিন নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক / ১২৫ বার
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করায় ইটনা উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামলসহ তিনজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৭ জুলাই) কিশোরগঞ্জ জেলা যুবলীগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেম তাদের দল থেকে বহিষ্কার করে। এতে স্বাক্ষর করেন আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল এবং মো. রুহুল আমিন খান।

গোলাম কবির শ্যামল ইটনা সদর ইউনিয়নের প্রভাবশালী আওয়ামিলীগের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ সভাপতি ওমর ফারুকের ছেলে। এদিকে বহিষ্কৃত অন্য দুইজন হলেন- কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল এবং ইটনা উপজেলা যুবলীগের সদস্য বাসেত আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও পথসভায় মঞ্চে উঠে বক্তব্য দেন শ্যামল। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বক্তব্য ছড়িয়ে পড়লে দলের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দলীয় গঠনতন্ত্রের ২২(ক) ধারা অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে গোলাম কবির শ্যামল বলেন, আমি ২০১৮ সালেই যুবলীগ ছেড়েছি। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছি, পরে জুলাই আন্দোলনেও সক্রিয়ভাবে মাঠে ছিলাম। আওয়ামী লীগ করে শুধু প্রতারিত হয়েছি। এখন শুধু এনসিপিতে যোগ দিচ্ছি না, ইটনায় সংগঠন গঠনের কাজও করছি।


এ জাতীয় আরো খবর...