শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি দিতে চায় চীন

নিজস্ব প্রতিবেদক / ১৪৯ বার
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় বাংলাদেশকে কৃষি খাতে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি হস্তান্তরে আগ্রহ প্রকাশ করেন চীনা দূত। বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৃষি পণ্য রপ্তানি, কৃষি বিষয়ক প্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়নের সহযোগী। চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ইতিহাস অর্ধশতাব্দির। ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে।

উপদেষ্টা বাংলাদেশ থেকে চলতি মৌসুমে আম আমদানি করার জন্য চীনকে ধন্যবাদ জানান। আগামী মৌসুমে আমের পাশাপাশি কাঁঠাল, সুগন্ধি চাল আমদানির বিষয়েও অনুরোধ জানান।

উপদেষ্টা বাংলাদেশের কৃষির আধুনিকায়নে যান্ত্রীকিকরণ প্রযুক্তি হাস্তান্তর, আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন, দেশের কৃষক ও কৃষি সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদানে সহযোগিতার বিষয়ে রাষ্ট্রদূতকে আহবান জানান।

রাষ্ট্রদূত জানান, চীন বাংলাদেশের কৃষি খাতে একসঙ্গে কাজ করতে আগ্রহী। তার দেশ সার কারখানা স্থাপন, নিরাপদ খাদ্য, কৃষিতে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন বিষয়েও কাজ করতে আগ্রহী বলে রাষ্ট্রদূত জানান।


এ জাতীয় আরো খবর...