শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক / ১৫০ বার
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথে কোনো ধরনের বাধা দেখছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (০১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে, সেই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমরা অপেক্ষা করছি। আশা করব শিগগিরই সরকার এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেবে এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবে।

এ সময় উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে। তবে ঘোষিত ৮২৬টি সুপারিশের মধ্যে ৫১টি নিয়ে দলটির ভিন্নমত রয়েছে।

এর আগে বিএনপি নেতারা হাটহাজারীতে হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। পরে মাদরাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমী এবং শায়খুল হাদীস শেখ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

জুমার নামাজ আদায়ের পর বিএনপি নেতারা মাদরাসায় মধ্যাহ্নভোজে অংশ নেন এবং পরে ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদরাসায় হেফাজতে ইসলামের বর্তমান আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে রওনা হন।

সফরসঙ্গী হিসেবে দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির নেতা নূর মোহাম্মদ, সরোয়ার আলমগীর, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, জাসাসের উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এই সফর ছিল দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হাটহাজারী মাদরাসায় একটি সৌজন্য সাক্ষাৎ। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে হেফাজতের শীর্ষ আলেমদের সমর্থন ও সহযোগিতা নিশ্চিত করতেই এ সফর।

উল্লেখ্য, গত ২০ জুলাই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে চট্টগ্রামে এলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাও হাটহাজারী মাদরাসায় যান এবং হেফাজতের দুই প্রয়াত আমিরের কবর জিয়ারত করেন।


এ জাতীয় আরো খবর...