শিরোনামঃ
দেড় লাখ কোটির খেলাপি ঋণের বোঝা: নেতৃত্বহীনতায় ধুঁকছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে ঘন ঘন লোডশেডিং ও ওভারলোডিং: কোল্ডস্টোরেজে পচছে আলু, বাড়ছে জেনারেটর খরচ জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

মার্কিন সামরিক বিমানে যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক / ১৬৭ বার
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ (শনিবার, ২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ জানায়, মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা ছিল। তবে শেষ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৯ জন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থানে থাকা বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিতভাবে ফেরত পাঠানো হচ্ছে অভিবাসন আইন লঙ্ঘনকারী বাংলাদেশিদেরও।


এ জাতীয় আরো খবর...