শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক / ১৯৬ বার
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো ৫ জনের। দুপুরে উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় রেল ক্রসিংয়ে একটি অটোরিকশা পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই ৫ জন যাত্রী নিহত হন। নিহতের মধ্যে ২জন নারী এবং ৩ জন পুরুষ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

স্থানীয়রা জানায়, সিএনজিটিকে এক কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায় পর্যটকবাহী ওই ট্রেন। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ। হাসপাতালে নেয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।

 

 


এ জাতীয় আরো খবর...