শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ঐকমত্য হলে ৮ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে: উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক / ১২৪ বার
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

জুলাই ঘোষণাপত্র নিয়ে পদ্ধতিগত কিছু মতানৈক্য রয়েছে। সেটি কাটিয়ে উঠতে পারলে আগামী শুক্রবারের (৮ আগস্ট) মধ্যে চূড়ান্ত জুলাই সনদ ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২ আগস্ট) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অভ্যুত্থানের সময় নিহত হওয়া ৬ জনের মরদেহ রয়েছে। মরদেহগুলো বেশিদিন রাখা সম্ভব হবে না। তবে তাদের ডিএনএ স্যাম্পল রাখা হবে। আগামী সোমবার (৪ আগস্ট) মরদেহগুলো দাফন করা হবে।

আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের সময় গণকবরে সমাহিত হওয়াদের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে পরিচয় শনাক্তের পর তাদের পরিবারের মরদেহ নিতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটির অপব্যবহার করেছে। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি স্থগিত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। তবে এই প্লাটফর্মটি তাদের কার্যক্রম চালু রাখবে বলে আশা করছি।


এ জাতীয় আরো খবর...