শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

যারা শিবিরকে নিষিদ্ধ করেছিল, মাত্র ৫ দিনের ব্যবধানে তারাই পালিয়েছে: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক / ১২৮ বার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, অতীতে যারাই আমাদের নিয়ে ষড়যন্ত্র করেছে, গর্ত খুঁড়েছে, দিনশেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে। রোববার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি বলেন, ২০২৪ সালের ১ আগস্ট ‘জুলাই আন্দোলনে’ সম্পৃক্ত থাকার কারণে যে আওয়ামী লীগ ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল, মাত্র ৫ দিনের ব্যবধানে তারাই দেশ থেকে পালিয়ে গিয়ে জনতার আদালতে নিষিদ্ধ হয়ে গেল। অতীত থেকে শিক্ষা নিন। এটা বেশ কার্যকর। ভবিষ্যতে যদি কেউ নিজেদের গর্তে নিজেরাই পতিত হন, সে দায় ছাত্রশিবির নিবে না।

শিবির সভাপতি বলেন, আসুন ছাত্রসমাজকে গড়ার জন্য পরিশুদ্ধ ছাত্ররাজনীতি করি, না পারলে চুপ থাকা অথবা রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। সবশেষ তিনি উল্লেখ করেন, ছাত্রশিবির কাউকে শত্রুর সমকক্ষ মনে করে না।

 


এ জাতীয় আরো খবর...