শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

এক বছরে দেশের সকল ভেঙ্গে পড়া সকল ব্যবস্থা ঠিক করা সম্ভব নয়: শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ২২৭ বার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
নাটোরে মতবিনিময় সভায় বক্তব্য দেন শ্রম উপদেষ্টা

বাংলাদেশের সকল ব্যবস্থা ভেঙে পড়েছে, এটি এক বছরে ঠিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

আজ রোববার (৩ আগস্ট) সকালে নাটোর জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন শ্রমিক নেতাদের সতর্ক করে বলেন, এমনিতেই দেশের পুলিশ এবং প্রশাসনসহ সব সেক্টর ভেঙে পড়েছে—এই অবস্থায় শ্রমিকরা বিশৃঙ্খলা করলে পরিস্থিতি আরও খারাপ হবে।

তিনি আরও বলেন, দেশ শুধু গার্মেন্টস এবং জনশক্তি খাতেই রফতানি করছে। এই দুটি খাতকে টিকিয়ে রাখার পাশাপাশি রফতানিমুখী আরও খাত তৈরি করতে হবে। শিপ বিল্ডিং একটি ভালো খাত হতে পারে। এই খাত নিয়ে সরকার কাজ করছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডা. মো. মুক্তাদির আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

নাটোরে মতবিনিময় সভায় বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন


এ জাতীয় আরো খবর...