শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

নেতাকর্মীদের উদ্দেশে এনসিপির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক / ১২৫ বার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
NCP

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে সমাবেশ করবে। এতে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে সমাবেশ উপলক্ষে একাধিক জরুরি নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

এসব নির্দেশনার মধ্যে রয়েছে—

* ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের শহিদ মিনারে অবস্থান করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান করা যাবে না।

* সকলকে পরিচ্ছন্নতা বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে। পানির বোতল বা অন্যান্য ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

* অন্য ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনোরকম অসদাচরণ না ঘটে।

* পাশেই জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি থাকায় নিজেদের সুশৃঙ্খল ও সংবেদনশীল আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে।

* প্রোগ্রাম চলাকালীন নীরব থেকে বক্তৃতা ও স্লোগানে সাড়া দেয়ার আহ্বান জানানো হয়েছে।

 

সমাবেশে অবস্থান বিন্যাসও নির্ধারণ করে দেয়া হয়েছে—

* স্টেজের সামনে ডান পাশে থাকবে ঢাকা মহানগর উত্তর ইউনিট।

* বাম পাশে থাকবে ঢাকা মহানগর দক্ষিণ ইউনিট।

* সর্ববামে অবস্থান নেবে ছাত্র ইউনিটের সদস্যরা।

* মহানগরের পেছনে থাকবে যুবশক্তি ও শ্রম উইং।

* উত্তরাঞ্চলের ৩৪ জেলার ইউনিট অবস্থান নেবে আইন ভবনের সামনের সড়কে।

* দক্ষিণাঞ্চলের ৩৪ জেলার ইউনিট থাকবে জগন্নাথ হল সড়কে।

 

দলটির পক্ষ থেকে সকল নেতাকর্মীকে সময়মতো উপস্থিত থেকে সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...