শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

ভারতে বসে নানান হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ১৫২ বার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? আমরা সবাই তা চাই না? উনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবে, পথ দেখাবেন।’

আজ (রোববার, ৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের ‘ছাত্র সমাবেশে’ বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের পাশের দেশে ভারতে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে। সেখান থেকে হুমকি দিচ্ছে, তারা বাংলাদেশে আক্রমণ করবে। শুধু তাই নয় এখানে বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ এসেছে। একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। এই ছাত্র সমাবেশ থেকে বলতে চাই, ছাত্রদের বন্ধু বলতে আমি গর্ববোধ করি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মধ্যে বর্তমানে বিভক্তি সৃষ্টির নানা চেষ্টা হচ্ছে।’ যে কারণে ফ্যাসিবাদবিরোধী পক্ষগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, আমরা আর কোনদিনই ফ্যাসিস্ট হাসিনাকে এদেশে রাজনীতি করার সুযোগ দেবো না। শপথ নিতে হবে কারো কাছে কোনদিন মাথা নত করবো না। আমরা নিজেরাই নিজেদের স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তুলবো।’


এ জাতীয় আরো খবর...