শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

ফ্লাইট এক্সপার্ট কেলেঙ্কারির ঘটনায় এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ বার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
ফ্লাইট এক্সপার্ট Flight expert

দেশের অন্যতম অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট কেলেঙ্কারির ঘটনায় এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরইমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন বিপুল নামে এক ভুক্তভোগী। গ্রেপ্তারকৃতরা হলেন সাকিব হোসেন (৩২), সাইদ আহমেদ (৪০), এবং এ কে এম সাদাত হোসেন (৩২)। বাকি দুইজনকে ধরতে অভিযান চলছে।

মামলার সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২ আগস্ট) হঠাৎ করেই ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। গ্রাহক ও টিকিট বিক্রেতা এজেন্সিগুলোর মধ্যে পড়ে চরম বিভ্রান্তি। প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তার দাবি, মালিক পক্ষ দেশ ত্যাগ করেছে, আর রেখে গেছে কোটি কোটি টাকা পাওনার অন্ধকার ভবিষ্যৎ।


এ জাতীয় আরো খবর...