শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক / ১৪১ বার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
accident

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী দুইটি মোটরসাইকেল যাচ্ছিলো। পথে রামপুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পেছনে থাকা অন্য মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত সিএনজি ও মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে। নিহতদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।


এ জাতীয় আরো খবর...