শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শহীদের ভাইয়ের বক্তব্য দিয়ে এনসিপির সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক / ১৩০ বার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

জুলাই বিপ্লবে প্রাণ হারানো শহীদ ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আউয়ালের আবেগঘন বক্তব্য দিয়ে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেল ৫টা ১০ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ শুরু হয়।

শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল বলেন, আমার ভাই জীবনের বিনিময়ে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকের এই সমাবেশ। আমি চাই, এভাবে আর কোনো ভাই তার আদরের টুকরা ভাইকে না হারাক, কোনো মায়ের বুক খালি না হোক, বাংলাদেশ স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াক।

এদিকে, সমাবেশস্থলে ইতোমধ্যে রাজধানী ও বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। শহীদ মিনার প্রাঙ্গণে বড় আকারের কয়েকটি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে জুলাই আন্দোলনের বিভিন্ন ভিডিওচিত্র।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে তারা ২৪ দফা বিশিষ্ট একটি ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবেন, যেখানে দেশ পরিচালনার নীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, প্রবাসনীতি ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোসহ নানা বিষয় উঠে আসবে।

নেতাকর্মীরা বলছেন, এই সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি শহীদদের স্বপ্ন বাস্তবায়নের শপথ।


এ জাতীয় আরো খবর...