শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

আশুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় নারী-শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক / ১২০ বার
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
accident

সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর চন্দ্রা-মহাসড়কের বাইপাইলে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকা দিয়ে একটি অটোরিকশা উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিলো।

এসময় সড়কের গর্তে অটোরিকশা উল্টে কাভার্ড ভ্যানের নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় একজন।

পরে অটোরিকশা চালক ও শিশুসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে আরও দুই জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


এ জাতীয় আরো খবর...