শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ২ জনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ১১৮ বার
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, নৌকায় গরু নিয়ে যমুনা নদী দিয়ে যাচ্ছিল দুই ব্যক্তি। এসময়, সন্দেহ হলে তাদের নৌকা আটকায় আশপাশের মাঝি-জেলেরা। কথা বার্তায় সন্দেহ জোরদার হলে, মাঝনদীতেই তাদের পিটুনি দেয় ক্ষুব্ধরা। ঘটনাস্থলেই মারা যায় দু’জন।

মরদেহ দুটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

স্থানীয়দের দাবি, কাজিপুর উপজেলার চর হতে ৫-৬ জন গরু চুরি করে নৌকা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি নজরে আসলে আরেকটি নৌকা দিয়ে তাদের ধরে ফেলেন স্থানীয়রা। এসময় উত্তেজিত জনতা দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের এবং হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়।


এ জাতীয় আরো খবর...