শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

১৯ প্রস্তাবের ১২টিতে একমত বিএনপি, প্রস্তুত জুলাই সনদে স্বাক্ষরে

নিজস্ব প্রতিবেদক / ১২৭ বার
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

জুলাই সনদ, জাতীয় ঘোষণাপত্র ও নির্বাচনের বিষয়ে গুলশানে নিজ বাসভবনে হঠাৎ সংবাদ সম্মেলন ডাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ৭টি মৌলিক বিষয়ে নোট অব ডিসেন্ট, বাকি ১২টিতে সরাসরি একমত হয়েছে বিএনপি। জুলাই সনদের খসড়ায় কিছু শব্দ প্রয়োগ ও বাক্যগঠন ব্যতীত বাকি সবকিছুতে শতভাগ একমত বিএনপি।’

জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে, তা নিয়ে সবার সঙ্গে সব ধরনের আলোচনায় বসতে রাজি বিএনপি। তবে নির্বাচিত সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব না দেয়ার এনসিপির প্রস্তাব রাজনৈতিক অনভিজ্ঞতা বলে মনে করেন তিনি।

এদিকে, জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে বিএনপি আমন্ত্রণ পায়নি বলে জানান সালাহউদ্দিন আহমেদ। দাওয়াত পেলেও যাবে কি-না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে বিএনপি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা হয়তো শিগগিরই জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণা দেবেন। নির্বাচন কমিশনকে না জানানোর পূর্ব পর্যন্ত অপেক্ষায় আছে বিএনপি।


এ জাতীয় আরো খবর...