শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

১৭ বছরের আন্দোলনে ত্যাগীদের স্বীকৃতি দেবে বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক / ১১৩ বার
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, গত ১৭ বছরের আন্দোলনে ত্যাগীদের স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত যুবদলের সমাবেশে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এমনটা জানান তিনি। তারেক রহমান বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বিএনপি। এসব পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সমর্থন প্রয়োজন। শুধু প্রতিশ্রুতি নয়, এই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় জনগণ।

দেশে-বিদেশে কর্মসংস্থানের পরিবেশ তৈরি করাই বিএনপির প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে সারাদেশে হেলথ কেয়ার ব্যবস্থা চালু করবে বিএনপি। এছাড়া পরিবেশ রক্ষায় আগামী ৫ বছরে ২৫ থেকে ৩০ কোটি গাছ রোপণ করা হবে।

এ সময় প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব পাওয়া যায়, তবে জনগণের আস্থা অর্জন করতে পারলে তবেই নেতা হওয়া সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


এ জাতীয় আরো খবর...