শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

গণতন্ত্রের উত্তরণ বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ১২২ বার
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
মির্জা ফখরুল

বাংলাদেশে অস্থিরতা তৈরি করে গণতন্ত্র উত্তরণের পথ বিলম্বিত করার ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি বিশ্বাস করে—যতদিন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল টিকে থাকবে, ততদিন গণতন্ত্রকে ধ্বংস করার কোনো শক্তি জয়ী হতে পারবে না।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবদল আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ঠিক করে সামনের দিকে নিয়ে যেতে হবে—এটাই বিএনপির প্রধান চ্যালেঞ্জ। এখন সময় এসেছে, বিএনপিকে দায়িত্ব নিতে হবে দেশের কাঠামো ঠিক করার।

তিনি আরও বলেন, বাংলাদেশ কখনও মাথা নত করেনি—লড়াই করে সামনের দিকে এগিয়ে গেছে। বিএনপি দীর্ঘ ১৫ বছর লড়াই-সংগ্রাম করেছে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে; এরপর ৬ থেকে ৮ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, পরস্পর কাদা ছোড়াছুঁড়ি না করে একটা সুযোগ পেয়েছি—বাংলাদেশে আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার, দেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার। সবাই মিলে একসঙ্গে কাজ করে বাংলাদেশকে সেই পথে এগিয়ে নিয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই—সফল হবো।

প্রসঙ্গত, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপোষহীন ভূমিকা রাখার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মাননা স্মারক দিয়েছে যুবদল। তাঁদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এ জাতীয় আরো খবর...