শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন: সিইসি

নিজস্ব প্রতিবেদক / ১১৬ বার
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
সিইসি এ এম এম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণার পর ইসি ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা যে চিঠি দেয়ার কথা বলেছেন, আমরা আশা করছি শিগগিরই তা পেয়ে যাব।’

আজ (বুধবার, ৬ আগস্ট) নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, ‘নির্বাচনকে আয়নার মতো পরিষ্কার করতে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যেন কারও কোনো প্রশ্ন না থাকে, সে ব্যবস্থাই করা হবে।’

তিনি আরও জানান, নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন স্তরের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করতে কমিশন এক মাস সময় হাতে রাখছে। এছাড়া কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং নিয়ম মেনেই নির্বাচনী সীমানা নির্ধারণের জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান সিইসি নাসির উদ্দিন।

সিইসি বলেন, ‘২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের কেনাকাটা সম্পন্ন করতে চায় ইসি। ১০ আগস্ট পর্যন্ত দাবি আপত্তির সুযোগ রাখা হয়েছে। পরবর্তীতে শুনানির মধ্য দিয়ে চূড়ান্ত করা হবে।’


এ জাতীয় আরো খবর...