শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

রিমান্ড শেষে কারাগারে সাবেক প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হক

নিজস্ব প্রতিবেদক / ১৫৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
এ বিএম খায়রুল হক

শাহবাগ থানায় দায়ের করা বেআইনি ও রায় জালিয়াতির মামলায় ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হককে। বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয়। এদিন তার পক্ষে আইনজীবী দাঁড়াতে দেখা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মামলার রায়সহ বেআইনি রায় প্রদানের বিষয়ে এ বিএম খায়রুল হকের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ফলে মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক করা প্রয়োজন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এ জাতীয় আরো খবর...