শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

জুলাই ঘোষণাপত্রে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক / ১০০ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান উপদেষ্টার পাঠ করা জুলাই ঘোষণাপত্রে জনগণের আকাঙ্ক্ষার অনেকখানি প্রতিফলন রয়েছে। এসময় তিনি সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন ঘোষণার পদক্ষেপ নেয়া হয়েছে।’ আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) সকালে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত অফিস সহকারী মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এসময় রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহত মাসুমা বেগমের ছেলে আবদুল্লাহর পড়ালেখার দায়িত্ব নিয়েছেন।

শোকাহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে রিজভী বলেন, ‘বিএনপি পরিবার এই পরিবারের সঙ্গে সব সময় থাকবে।’ তিনি অভিযোগ করেন, দেশে জবাবদিহিতা না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, ছড়াচ্ছে নানা ধরনের গুজব।

এদিকে, জাতীয় রাজনৈতিক সংলাপে নতুন দল এনসিপি যদি কোনো কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সেটিকে স্বাভাবিক বলেই উল্লেখ করেন রিজভী। তবে লুকোচুরি করে সাক্ষাৎ করার মাধ্যমে সংশয় কেন তৈরি করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন বিএনপির এই শীর্ষ নেতা।


এ জাতীয় আরো খবর...