শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

জামানত বাতিলের ভয়ে পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে কিছু রাজনৈতিক দল: মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক / ১২৪ বার
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

জামানত বাতিল হবে বলে নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে কিছু রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কিমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। শুক্রবার (৮ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

মেজর হাফিজ উদ্দিন বলেন, জামানত বাতিল হবে বলে নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে কিছু রাজনৈতিক দল। মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, এখন নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হয়েছে জামায়াতে ইসলামী। আজব আজব থিওরি দিয়ে নির্বাচন বিলম্বিত করার কোন কারণ নেই। এবারের নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত ও অর্থনৈতিক মুক্তির নির্বাচন। নির্বাচনকে বিলম্বিত করতে দলগুলো পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে।

হাফিজ বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেন না। বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। সংবিধানসহ অন্যান্য বিষয় সংস্কার করবে নির্বাচিত সরকার। গণতন্ত্রকে পূর্ণভাবে বিকশিত দেখতে চাই। সরকারের অধিকাংশ সংস্কারের বিষয়ে একমত হয়েছে বিএনপি।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, এক বছরেও ন্যূনতম সংস্কার না হওয়া এই পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে। ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশ অস্থিতিশীল করতে নানা কূটচালের পরিকল্পনা করেছে জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।


এ জাতীয় আরো খবর...