শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাবি

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ বার
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে ছাত্রদলের কমিটি প্রকাশ করার পর মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ঢাবির প্রায় প্রতিটি হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হচ্ছেন। এ সময় তারা ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর,’ ‘লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি, চলবে না চলবে না,’ ‘ছাত্রদলের রাজনীতি, চলবে না চলবে না,’ ‘ছোট টিমের রাজনীতি, চলবে না চলবে না’সহ নানা স্লোগান দেন।

শুক্রবার দিবাগত মধ্যরাতে ঢাবির টিএসসিতে এই বিক্ষোভ শুরু হয়। এদিন সন্ধ্যা থেকেই ছাত্ররাজনীতির বিরুদ্ধে সরব থাকতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের। পরে প্রায় সব হলের শিক্ষার্থীরা এই মিছিলে অংশ নেন।

এরআগে, রোকেয়া হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ দাবিতে বিক্ষোভ মিছিল ও চার দাবিতে হল প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে রোকেয়া হলের একদল শিক্ষার্থী।

রোকেয়া হলের ২০২৩-২০২৪ সেশনের শিক্ষার্থী মুনতাহা ইসমাইল এশা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে ছাত্রদল আজকে তাদের হল কমিটি প্রকাশ করেছে। যেখানে ১৬ জুলাই, ২০২৪ সালে প্রতিটি হলের ছাত্র-ছাত্রীরা সম্মিলিতভাবে হলের ভিতর রাজনীতি নিষিদ্ধের ঘোষণা করেছিল, সেখানে ছাত্রদল কিভাবে এত সাহস কোথায় পায়।’

সরেজমিন দেখা যায়, হল থেকে রাস্তায় নেমে এসেছেন নারী শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন হল থেকে ছোট মিছিল নিয়ে এসে টিএসসিতে একত্র হন পুরুষ শিক্ষার্থীরাও। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা ভিসি চত্বরের দিকে যান।


এ জাতীয় আরো খবর...