শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান সরকার

নিজস্ব প্রতিবেদক / ১৪৭ বার
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। আজ শুক্রবার কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অন্তত ৩ সপ্তাহ স্থগিত থাকবে এই পরিষেবা, তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সরকার। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দও এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৩১ আগস্ট পর্যন্ত বেলুচিস্তান প্রদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

বেলুচিস্তানে সম্প্রতি অস্থিরতা বাড়ছেই। পরিসংখ্যান বলছে, গত ফেব্রুয়ারিতে পুরো পাকিস্তানে যে সংখ্যক সন্ত্রাসী হামলা হয়েছে, এর মধ্যে ৬২ শতাংশই বেলুচিস্তানে। এর মধ্যেই সম্প্রতি বেলুচিস্তানে দেশটির সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা চালায় বিদ্রোহীরা। এতে সেনাবাহিনীর একজন মেজরসহ ৩ জন নিহত হয়েছে। বুধবারের এই ঘটনায় পাল্টা অভিযানে নিহত হয়েছে বিদ্রোহী গোষ্ঠীর ৪ সদস্য। এবার পুরো বেলুচিস্তানেই মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিল সরকার।


এ জাতীয় আরো খবর...